Description
সময় রাত একটা। পাঁচ তলা বিশিষ্ট আবাসনের প্রতিটি তলায় চারটি করে ফ্ল্যাট। তিনতলার একটি ফ্ল্যাটে উদ্ভাস পুততুন্ড থাকে। সেই ফ্ল্যাটের একটি বাথরুমে পড়ে রয়েছে বাইশ তেইশ বছর বয়েসের এক তরুণীর মৃতদেহ। ডাইনিং কাম ড্রয়িং স্পেসে পায়চারি করতে করতে ফোনে কথা বলে চলেছে উদ্ভাস। প্রায় মিনিট পনেরো কথা বলে ফোন রেখে ও ওয়ারড্রবের ওপর থেকে ওর লাল রঙের বড় ট্রলি ব্যাগটা নামাল।
উদ্ভাস ট্রলিটা সম্পূর্ণ খালি করে বাথরুমের দরজার সামনে ওটা নিয়ে গেল। এবারে তরুণীর দেহটি বাথরুম থেকে বার করে ঢোকাল ট্রলি ব্যাগে। খুব সহজ-সাধ্য কাজ নয়। এইটুকু করতে গিয়েই ঘেমে স্নান করে গিয়েছে উদ্ভাস। দেহটা ব্যাগে ঢোকানো গেলেও ব্যাগের চেন বন্ধ করা যাচ্ছে না। অনেক চাপাচাপি করে কোনও রকমে ব্যাগের চেন বন্ধ করা হল।
এভাবেই শুরু হয়েছে “অপরাধীর অনুসন্ধান”।
“অপরাধীর অনুসন্ধান” প্রচলিত গোয়েন্দা কাহিনী থেকে অনেকটাই পৃথক। সাম্প্রতিক ঘটে যাওয়া অনেক ঘটনার প্রতিফলন রয়েছে এই উপন্যাসে। খুনের তদন্তের সাথে সমান্তরাল ভাবে রয়েছে বিভিন্ন সাইবার ক্রাইম ও নানা সামাজিক অপরাধমূলক ঘটনা। উপন্যাসের প্রতিটি বাঁকেই রয়েছে চমক, যা পাঠককে গল্পের পটভূমির ওপর মনোনিবেশ করতে বাধ্য করে।




Reviews
There are no reviews yet.